মহাপৃথিবী

রাজদীপ রায়

à§§
হিসিমাখা বালকের মনখারাপ নিয়ে
এই ভোর হঠাৎ এসেছে---
কাউকে সঙ্গে নিয়ে যাবে।

২
ঘুমিয়ে পড়বার পর সে স্বপ্নে দেখেছে
একদল কুকুর এসে তার
নিষ্প্রাণ শরীর
ছিঁড়ে ছিঁড়ে খায়।

ঘুম ভেঙে সে প্রতিদিন ভাবে
কেন একটুও রক্ত পড়ে না মাটিতে!

à§©
ঘি ও মধু মাখাবার সময় মনে হল
রক্ত-মাংস নয়, শুধু কাঠ--আরো কাঠ
কাঠের সবুজ

মৃত্যু এক সুডৌল অরণ্য।

৪
একাকীত্ব এসেছিল
শ্মশানে, গঙ্গার পাড়ে।
টেনে-টেনে কেঁদেছিল খুব।

তারপর নাভি ভেসে যেতে
সেও উঠে চলে গেল।

খুনের পোশাকটুকু রেখে--

à§«
বাঁশের আপলকা খাট।
চারটি টিমটিমে তারা এসে
কাঁধ দিয়েছে কবিকে

অন্তরিক্ষ শুনসান---à¦¸à¦¹à¦¾à Ÿ,সম্ভ্রমে
সূর্য তার মুখাগ্নি করবেন।

৬
আকাশের শূন্যে মিশে গেছে যে প্রিয়জন
ইচ্ছে হয়, পৃথিবীতে
তার অবয়ব খুঁজে ফিরি...