গর্ভধারিণী

অনিন্দিতা গুপ্ত রায়

ডানা ঝাপটানোর শব্দে আকাশ থেকে যে স্ফটিক গুঁড়ো উড়ে আসছিলো, তা কুড়োতে নেমে তুমি কেমন স্বচ্ছ্ব আলোর মত অনির্বচণীৠŸà¥¤ ছায়াকে ছাপিয়ে হয়ে উঠেছ মায়া, খাঁচাকে টপকে আকাশ, লবণ পেরিয়ে ঢেউ। সকাল থেকে দুপুরের দিকে যেতে পায়ের তলার পাথরগুলো পালক হয়েছে অগোচরে, আমদের শুশ্রুষা এঁকে রেখে। ক্ষয়ে আসা বিকেলের আলগোছে স্পর্শ বিছিয়ে তুমি à¦¶à§€à¦¤à¦²à¦ªà¦¾à¦Ÿà¦¿â€™à Ÿà¦¿à¥¤ সমস্ত অবসাদ শরীরে জড়িয়ে আমি টলোমলো তোমার দিকেই। আমাকে ধারন করো, যেইভাবে দশমাস একলা বয়েছ।