অ-ঘটন

প্রসেনজিৎ দত্ত

ময়দান মেট্রো স্টেশনের দিকে যেতে গেলে
অভিনিবেশ পেতে ডাক দেয় হাততালিবউঠিরা—
ধরা যাক, এদের নাম চলন্তিকা;
বাণিজ্যযাত ্রার পর ঘুমন্ত বন্ধুকে বুঝতে ওরা কান পেতেছে
আর ভাবছে, কেন পোয়াতির ছবি দেখানো হয়নি,
কেন ফ্রিস্কুল স্ট্রিটের রাস্তায় সৌষ্ঠব নেই,
কেন এখনও খবর হয়নি কোনও হাসপাতালে!
ওদের জন্ম হয়েছিল এমনই কোনও দুঃখের দিনে
যার পরিমাণ মাপতে গিয়ে আমি ভাবুকের দলে মিশে যাই।

এমন দিনে বহুবার রমণ করা যায়—
অতিরিক্ত ভবিষ্যৎবার ্তা খুঁড়ে খুঁড়ে আমার প্রেমিকা চিন্তিত।
ওর হাত ধরে আজই ক্যাথোড্রঠ¿à§Ÿà¦¾à¦² গির্জায় শান্তি খুঁজেছিল শোণিত
‘আমি আছি মৃতালি’
পুনর্জীবনৠর জন্য আমরা তুলে রাখি পরিণয়!

এই সব লেনদেন খুব চেনা নয় অথচ অপেক্ষায় ছিলাম যেন।
মাকালীর দিব্যি দিলে বিশ্বাস করবে এই সব?
বহুকাল জীবনে কোনও ঘটনা ঘটেনি।