ফাইন আর্ট

মাসুদ খান


তোমার সহিংসতাটুঠু আমিই তোমার হয়ে
সেরে আসি বাইরে গিয়ে। তবেই-না তুমি
সম্পূর্ণ অহিংসরূপে দিবানিদ্রা যাও।

সন্ধ্যাবেঠা জেগে উঠে বলো-- বাহ্! করেছ কী কাণ্ড!
বাইরে কী অপরূপ রক্তবিকিরঠ£!
স্প্রাং রিদমের তালে-তালে জম্বি ছন্দে চলছে যজ্ঞ মেষমেধ--
ওই যে থ্যাঁতলানৠদেহ-- প্রতীকপ্রঠ¤à¦¿à¦®, ছিটকে-পড়া ঘিলু-- রূপক-সমান,
পোড়ানো হাত-পা মুখ-মাথা-- উপমেয়হারা উপমান,
কাটা মুণ্ডু, ফাটা জিভ, বিমূর্ত চিত্রের মতো নাড়িভুঁড়ি, অনুপ্রাস,
থকথকে কূটাভাস, চকচকে চিৎকার, সত্রশিখা, উগ্র আগ্নেয় তুফান...
থেকে-থেকে যজ্ঞপটে জেগে ওঠে ভৌতিক জবান।
যোজনগন্ধাঠ° গন্ধকাহিনঠ¿à¦° মতো চমৎকার মেষরক্তের সুবাস
ভেসে আসছে জানালায়।

সেইসঙ্গে এও বলো--
জীবাণুনাশঠদিয়ে মুছে ফেলো সব আর্ট, তাড়াতাড়ি।
বিমূর্ত চিত্রের রূপ-- মূর্ত তো থাকে না বেশিক্ষণ।
পচে। গলতে থাকে। চণ্ড গন্ধ হয়। জীবাণু ছড়ায়...