প্রত্যাবর্তন

বৃতি হক

নাইটকুইন< /strong>


রাতশ্রীর দিন নেই-- তাই দিনবোধ নেই।

নৈঋতে দিগন্তঘোড়ঠ¾à¦° হ্রেষা, হকার-à¦«à§‡à¦°à¦¿à¦“à §Ÿà¦¾à¦²à¦¾, ডানাভাঙা
দেবদূত আর শবের মিছিল দেখেনি কখনো
হাঁসের শীতদুপুর, জলের ভেতর রথ।

ধীর সন্ধ্যেয় তারাবাতি জ্বলে, মঠ মন্দির ঘ্রাণে হিমবুকে
চারপেয়ে গাড়ি এক বাঁশিভাঙা সুর তোলে
বেশ, কাঁদতে থাকে পথ।

রাতশ্রী জেনেছে শুধু মোমের আলো, প্রিয় ঘোর--

নগ্ন স্বপ্নরেশà¥



প্রত্যাবঠ°à§à¦¤à¦¨


দেখতে এসেছি, কোথাও কী আছি?

ডানায় সুগন্ধ এখনো- তাকে বলে যাবো, চিবুকের তিলকে
নাহয় (ওপাশে কিভাবে আছো হে? একা?) --
যার আঙুল ছুঁয়ে জোছনা পুড়েছে, নাম মনে নেই
কোনো কবিতায় লেখা আছে। নীল আঁচলও কার
মুঠোর ভাঁজে রয়ে গেলো ভুলে! সে দায় ঈশ্বরের।

অথবা মৌমাছির।


ফুল

একদিন
পদ্মপুকুরà§
আমায় দেখে
চমকাবে তুমি নির্ঘাত!

অন্ধচোখ, প্রজাপতির ভাষা শেখার অজুহাত
শুধু, ফুটে আছি- আরক্তিম নতমুখে।