মৃত্যুজন্মের ইতিকথা

অনিন্দ্য বর্মন



à§§
নিরবতায়,
পরজন্মের সুত্রপাতে মৃত্যু সাজিয়ে রাখি।
২
তঞ্চকতায় ভরে উঠছে ঘর।
ধানের আসবাবে সর্পযোগ।
দর্শনজন্মâ€
কালের আঁধারে আরেক পক্ষকাল
ইহজগতের বাতিল গ্রন্থাবলৠখুঁটে খায়।
à§©
মায়াজন্ম।
প্রিজমে ভিবজিওর
বাতিঘর।
সুচারু সংকল্পে ঘরের চাপরাশ।
হাত পেতে একতলা, দোতলা
à¦à¦•à§à¦•à¦¾à¦¦à§‹à¦•à§à ¦•ার ঘর কেটে কেটে।
৪
গণ্ডি ভাঙতে হলে
আরেকটা গণ্ডি টেনে দাও।
কল্পনা এখানে মিথ্যাচার।
বসন্ত পুড়ে যায়
বসন্তের অপেক্ষায়।
à§«
শশ্মানজন্ম ের কোনও নাম ছিল না
ব্যাধির মতো আপন হয়ে আসা হাত
শোক বুনে নেয় নিস্তব্ধতা য়।