ট্রেকিং

চিত্রালী ভট্টাচার্য

অপার্থিবকৠ‡ পাব বলে আমরা একদিন
বেড়িয়ে পড়েছিলাম অজানায়।
পাথেয় বলতে ছিল—নদীর মত ব্যাস্ততা ও ঘাম,আর
পাহাড়ের মত দৃঢ়তা ও কাম ।
à¦ªà§à¦°à¦¤à§à¦¯à§‡à¦•à§‡à °à¦‡ রুকস্যাকে লুকোন ছিল নিচুমানের একটা মন
প্রকাশ্যে ছিল মিছরির ছুরি আর মাখন।

বেসক্যাম্ঠª থেকে যাত্রা করার সময় , আমরা
একে অপরকে প্রকাশ্যে à¦­à¦¾à¦²à¦¬à§‡à¦¸à§‡à¦›à¦¿à ²à¦¾à¦®,
চুমুর গভীরতা নিয়ে তর্ক করেছিলাম সারারাত।
তারপর, ভোরের আলো ফোটার আগেই-
চড়াইয়ের পথ ধরেছিলাম।

যতই ওপরের দিকে উঠছিলাম, ততই
হিংস্র হয়ে উঠছিল আমাদের চোখ আর নখ।
নিজস্ব গণ্ডির মধ্যে আমরা--
আঁচড়ে তুলছিলাম মাটি ও বরফ,এবং শেষপর্যন্à¦
শিখর চূড়ায় à¦ªà§‚à¦à¦¤à§‡à¦¦à¦¿à§Ÿà§‡à ›à¦¿à¦²à¦¾à¦® নিজস্ব নিশান ।

আশ্চর্য, সেসময় কোন মানুষ ছিল না সেখানে !
কোন প্রকৃতি ছিল না সেখানে ! এমনকি
কোন পশুও ছিল না সেখানে ! শুধু ,
বেশক্যাম্ঠª থেকে ঘন ঘন বার্তা আসছিল--
নেমে এসো---, নেমে এসো------।