তিতিরের জন্য লেখা

পার্থজিৎ চন্দ

à§§
ব্ল্যাকহোঠ² থেকে দুধশাদা খরগোশ বেরিয়ে এসেছে
এই সম্ভাবনার দিকে জেগে ওঠে মালভূম। আমলকি বন
হাসতে হাসতে ঘড়ি কব্জি্র থেকে খুলে
টিলার অতলে গড়িয়ে দিয়েছে শীত-à¦ªà¦°à§à¦¯à¦Ÿà¦•à ¤ ডায়ালের মাঝখানে
এক বিষ্ফোরণ শেষে কাঁটাগুলো দুমড়ে মুচড়ে সময় ও শূন্য ভরিয়ে রেখেছে
সেখানে খরগোশ তার রোমশ শরীরে ঘোরাফেরা করে

খরগোশ দেখে সময় হারানো পর্যটকের দিকে নেমে আসে কৃষ্ণগহ্বঠ°
অন্ধ পর্যটকের দিকে জেগে ওঠে ব্রেইল সন্ধে
ব্রেইল সন্ধের দিকে জেগে ওঠে বোবা মেয়েটির চোখ

বোবা মেয়েটির হাত বারবার অন্ধের দিকে জ্বালাতে চাইছে ব্রেইলের লিপি

২
ওয়াশিং মেশিনের কালো দরজার দিকে à¦¬à¦¿à¦•à§‡à¦²à¦¬à§‡à¦²à¦¾à Ÿ ঘুমিয়ে পড়েছে
বিষাদের চোখ
আমি সেই ঘুম থেকে উঠে শুনে ফেলি তিতিরের ডাক। দেখি বিষাদের
কিলিম্যাঞৠজেরো থেকে
বরফ গড়ায়। টপটপ করে সূর্য গলছে। হাঁ মুখের ভেতরে ঘুরছে
অভিশাপ, মন্থন শেষের সাপ বমি করে তুলে দিচ্ছে তার বিষ
যে হাওয়া অতর্কিতে সকালবেলায় এই ঘরে ঢুকে পড়েছিল
সেই হাওয়া সাপ
আমি আমার গলাটি আজ সমর্পণ করে দিই শনির বলয়ে
আহা ক্যান্ডিফৠলস … এই হত্যা-অর্থৠ‡à¦° থেকে সে অনেক দূরে

ক্যান্ডিফৠলসের দিকে তার জিভ নেমে আসে

এক তিতিরবর্শা এফোঁড় ওফোঁড় করে মিলিয়ে গিয়েছে

এক ওয়াশিং মেশিনের দিকে ছিটকে পড়েছে শুধু টিপটিপ দাগ

à§©
সাভানা জঙ্গলে আমি দূর থেকে খুঁজে পাই ছোট্ট কুটির, কাঠের তৈরী। ছোট্ট টেবিলে ক্যান্ডেল মদের গেলাস কাউবয় টুপি। ধীরে ধীরে এই সিল্যুয়েট ঘিরে ফেলে কুয়াশার ভারী ব্ল্যাঙ্কৠ‡à¦Ÿà¥¤ বন্দরে জাহাজঘাটায় বানিজ্য-বাঠশির শব্দে নাবিকের সম্বিত ফেরে, বেশ্যা খুঁজতে তারা বেরিয়ে পড়েছে … কালো করিডোর। গ্যাংব্যাঠ‚। দূর থেকে শোনা চাবুকশব্দ আর সংগমধ্বনী প্রতারণাময় । এই যৌনবানিজ্য আমাদের ইতিহাস, আমাদের সামাজীক নদীদের পুষ্ট করেছে। হারামির হাতবাক্সেঠ° থেকে বন্দরে লাফিয়ে নেমেছে যৌনমেধার খেলা

এর বিপ্রতীপে আমার যৌনদেবতা…ঠ¤à¦¾à¦° প্রসন্ন মুখে ডানা মেলে উড়েছে তিতির । পাখি তার উড়ান ক্ষমতা দিয়ে শ্বাপদের থেকে দূরে চলে যায়, ফিরে ফিরে আসে। শানের মেঝেয় ফুটে থাকে তার ঘাম

যৌনশান্তির উঁচু খিলানের দিকে দুপুরবেলাৠআমার তিতিরের ডাক শোনা যায়

৪
বাতিল রিএ্যকটরেঠ° দিকে মাঝে মাঝে জ্বলে ওঠে বরফের মোম

এ প্রত্ন শহরে মাংস বৃষ্টি শুরু হয়। আলো জ্বলা পরিত্যক্ত দু-এক কেবিন

অটাম-ফলের দিনে আমাদের
পাতারা ফুলের মত
অটাম-ফলের দিনে তোমাদের
ভরে ওঠা খামার বাড়িটি

কালো ওভারকোটের ভেতরে ঢোকানো ফ্যাকাসে আঙ্গুল
পার্কে টেরেসে নদীটির ধারে গুপ্তঘাতকৠ‡à¦° মতো নজরে রাখতো

বিস্ফোরণেঠ° মেঘ থেকে সেই তালগোল মাংসপিন্ড
ট্রপোস্ফিৠার থেকে সেই তালগোল মাংসটুকরো

বাতিল ভাষার পেটের ভেতরে শকুনকলোনি
সেই ফ্যাকাসে আঙ্গুল আজ তিতির-à¦—à§‹à¦œà§à žà¦¾à¦¨à¦¿ থেকে দূরে অতিকায় পতাকা তুলেছে