ক্লিওপেট্রা

মজনু শাহ

ক্লিওপেট §à¦°à¦¾

আমি চাই না সূর্য আমার মধ্যে প্রবেশ করুক। কী ভয়াবহ,
কোনো à¦•à§à¦²à¦¿à¦“à¦ªà§‡à¦Ÿà§à °à¦¾ যদি ঘরে ঢোকে। ওগো আমার
স্বর্ণপিপা সা নাই, রাষ্ট্রবির োধী কার্যকলাপৠ‡ লিপ্ত একটি গিনিপিগ
একমাত্র সঙ্গী। ওরে সবকিছু এখন হাতছাড়া, যথাক্রমে ধূলি ও
ড্র্যাব হয়ে যাচ্ছে সবকিছু, আমার সমস্ত পথের রঙ বাদামী।





ভুতুড়ে মাঠে

আবার এসেছি সেই ভুতুড়ে মাঠে। কিছুক্ষণ বসব।
আমের মুকুল ঝরেছে অনেক। গাধার পিঠে যিনি এখন মাঠ
পেরোলেন, উনি যিশুর সাঙ্গাত নন। তার পিছে খুব নিস্পৃহ ভঙ্গিতে
হেঁটে গেল এক অচেনা বৌদ্ধ শ্রমণ। আমি তার ভিক্ষাপাতৠর
হতে পারতাম। বা তাকে অনুসরণ করা কোনো পাখি।
কারো গানহারা এক পাখি হতে পারতাম যদি সন্ধেবেলা!
দশ পাল্লা ঘুম জেগে উঠছে আমার ভিতরে।

ধ্যান

পড়ে আছে আধখানা রুটি, ফল, ব্যবহৃত সাঁতার-পোশঠ¾à¦•।
ন্যাংটা হয়ে স্নানে নামছ, নও তবু তোমাকে দেখাচ্ছে
সাধু পুরুষের মতো। অজস্র ফুল ভেসে এল তোমার দিকে।
à¦…à¦¨à§à¦¤à¦°à§€à¦•à§à¦·à ‡ বা কাছের ঝাউবনে হেসে উঠল মিচকে কোনো শয়তান।

রাবারের গ্লোব থেকে সমুদ্রে পিছলে পড়ে গেল কেউ একজন।
তুমি নির্বিকারॠসৈকতে, উটপাখি ঘিরে নাচ।
এইসব হল্লা, উন্মাদ-হাসঠ¿à¦° দমক নষ্ট করে দিচ্ছে তোমার ধ্যান,
রাতের তিমির।