অ্যাবেরিস্টউইথের কবিতা

শুভ্র বন্দ্যোপাধ্যায়




à§§

ক্রমশ জড়ো হচ্ছি আমরা – অন্তহীন গ্রীষ্মের দিকে
যেভাবে যুদ্ধগুলো ছড়িয়ে রয়েছে এ সময়ে
শিবির বা পতাকা নয়
বুনো ব্ল্যাকবেঠ°à¦¿à¦° কষটা স্বাদ
আমাদের না হওয়া বইগুলো বৃষ্টির ভিতরে
আমরা বারবার ফিরে আসছি একই à¦•à¦¾à¦«à§‡à¦¤à§‡à¦°à¦¿à§Ÿà ¾à¦° মধ্যে
প্রাণপণ আঁকড়ে থাকছি অক্ষর
পিছলে গেলে কিছুতেই গানগুলো জ্বালানো যাবে না

২

তুই বলেছিলি সমুদ্রের পাড়ে বাড়ির দাম কম
ঢেউ ওঠে বাড়ি ভেঙে যায়

আমাদের গ্রীষ্ম মানে হলুদ একটা হলকা
দীর্ঘ সময়খণ্ডের উপর জ্বলে ওঠা
অস্থি রঙের দুপুর

আমরা খবরে ডুবে মাথা তুলি না
তোর শহরের উপকূল বরাবর যে দুর্গ
উপরে পাথুরে মেঘ তার পাশে চোখ রাখি

আমাদের চোয়াল শক্ত
অনুজ্জ্বল সোনালি ডেলা আবছা নীলের ওপর
শেষতম সীমাহীনতা ছায়াকে পোড়ায়

à§©

গন্ধঃ যে কোনও দৃষ্টিহীনঠার রাস্তা
আমরা দেখতে চাইছি দীর্ঘ কোনও প্রবাহ
আমাদের চোখ রাতের পাহাড়ি নদীতে প্রস্তরখণৠড

শরীরে বেড়ে উঠছে অনুপস্থিতà¦
শেটল্যান্ঠঘোড়ার খুর মাড়িয়ে দিচ্ছে
মেয়ে শিশুটির পরিচর্যা


৪

এভাবে দুপুরগুলো শ্বাসধ্বনি প্রিয় –
এই শীতের সমুদ্র থেকে একটু ভিতরে এসে
কেউ দূরে তাকাচ্ছে – কেমন ছিল প্রথম à¦”à¦ªà¦¨à¦¿à¦¬à§‡à¦¶à¦¿à¦•à ¦à§‡à¦° নদী থেকে সমুদ্রে পড়া?
প্রথম যাত্রার চাঁদের ঘোলাটে?
উল্টোপাল্ঠŸà¦¾ বাতাস ও পুরনো দুনিয়ার সঙ্গে আরও প্রাচীন কোনও এক সংযোগ মুহূর্তে দাঁড়িয়ে
যতটা ঠাণ্ডা হয়ে আসা লাভাস্রোতৠভস্মরেখা
ততটাই শান্তি – আর একেই ভাষা বলে ডেকেছি আমরা

à§«

আজ জানলায় আক্রমণ করেছে সুপ্ত ভাষা এই আকস্মিক মেঘের পরিখা ফাটিয়ে বেরনো রোদ রৌদ্র চরাচরে ম্যাগপাই ও সি-গাল ও অন্যান্য সাদা-কালো বিন্দু পেরিয়ে এই যে ভাষা – এই খামরাইগ
এও কি আমার বাংলার মত ছিল? মধ্যযুগের তরুণ ইংরেজের পরিচিত ভূগোলের দীর্ঘ অপরিচয় সে কি আমার à¦—à¦¾à¦™à§à¦—à§‡à§Ÿà¦¤à¦¾à ¦° সঙ্গে তুলনীয়? আজ সমস্ত রাস্তা বন্দরমুখী; সমস্ত বাতাস বাইসিক্লপৠà¦°à¦¿à§Ÿ যুবতির উজ্জ্বল পোশাক ফুসফুসের স্যাঁতসেঁঠে ভাব থেকে দূরে

৬

কল ইট অবেরজিন

ইতিহাসতাড়ঠার বাইরে আমার কোনও আমার কোনও শহর নেই, একমুহূর্ত মাথা তোলা ১৭৯৫ এর দিল্লি টমাস ড্যানিয়েলৠর আঁকা ফিরোজ শাহ কোটলা দুর্গ

এভাবেই মরুভূমির পাশে সমুদ্র আসে, পাতিলেবু রোদে ভাসা শনিবার নিজের জাতির বিরুদ্ধে তৈরি হওয়া তোদের শহরের দুর্গ ১৩ শতকের নুন – দূর থেকে পাহারা দেওয়া আমাদের ভাষা পরিসর

ফিরোজ শা, ১৪ শতক তুঘলক বংশের সামনে ভেঙে যাচ্ছে তাঁদের ফার্সি, ক্রমশ মানুষের ভাষা হিন্দাভি পাল্টে নিচ্ছে তার অনন্ত ব্যাকরণ সম্ভাবনা

এই রৌদ্রের পরিখায় আমি টমাস ড্যানিয়েলৠর পাশে বসি – আমার ভাষায় তাঁর সময়ের আঁশ – পর্তুগিজ বেরিঞ্জেলঠ¾ থেকে ইংরেজের সামনে ব্রিঞ্জল

সমুদ্র নেমে অতলান্তিক থেকে ভারত মহাসাগরে উত্তামাশা যেখানে কুড়িয়ে নিচ্ছে শব্দ – ভিনভাষা বলে কিছু নেই
আমি আর টমাস ড্যানিয়েল কালচে বালির অন্বয় বিন্যাসে খুঁটে নিচ্ছি লিপিহীন শব্দকোষ; আমাদের ধর্ম রাজাদের পরিত্যক্ত প্রতিরোধ